করোনা মোকাবিলায় সফল ৩ নারীর তালিকায় শেখ হাসিনা

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নেতৃত্বে দেওয়া শীর্ষ তিন সফল নারী নেতার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৬ মার্চ) লন্ডানের বাংলাদেশ হাই কমিশন থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে দেওয়া বিশেষ ঘোষণায় মহামারি চলাকালীন সফলভাবে নেতৃত্ব দেওয়া শীর্ষ তিন নারী নেতার নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি। তারা হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান ও বাবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি।

কমনওয়েলথের মহাসচিব বলেন, আমি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে তিনজন বিস্ময়কর নারী নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। যারা কোভিড-১৯ মহামারি চলাকালে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান ও বাবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি।

তিনি আরও উল্লেখ করেন, আরও অনেক নারীর পাশাপাশি এই তিন নেতা আমাকে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য সম্মিলিত সুন্দর ভবিষ্যৎ ও কল্যাণকর বিশ্ব গড়ে তোলার অনুপ্রেরণা জুগিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.