করোনায় মারা গেলেন বিএনপি নেতা আহাদ

চলে গেলেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শনিবার রাত ১২টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপি পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ রাত ১২টা ১৫ মিনিটে মারা গেছেন।’

খন্দকার আহমেদ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.