এবার নাসিরের স্ত্রীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে চলছে লংকাকাণ্ড। এবার এই তারকার সদ্য বিবাহিত স্ত্রী বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করলেন তার সাবেক স্বামী মো. রাকিব হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে মিথ্যাচার, বিষোদগার ছড়ানোর অভিযোগ এনে রবিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলার আবেদন করেন তিনি।

উত্তরা-পশ্চিম থানার ওসি আক্তারুজ্জামান ইলিয়াস গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে রাকিব লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। সত্যতা মিললে মামলা হিসেবে রেকর্ড করা হবে।

জানা গেছে, গত ১৯ মার্চ বেসরকারি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রচারিত হয়। সেখানে তাম্মি তার আগের স্বামী রাকিবের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেন। পরবর্তী সময় তামিমার এসব কথাবার্তা ইউটিউব ও ফেসবুকে শেয়ারের পর ভাইরাল হয়ে যায়।

মানহানিকর ও আক্রমণাত্মক বক্তব্যের কারণে তামিমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদনের সিদ্ধান্ত নেন রাকিব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.