১৯৭১-এর ১ মার্চ বিকাল পাঁচটার দিকে পল্টনের অনির্ধারিত জনসমাবেশ ও সভা থেকে ফিরে আমি, অলি (উর রহমান), শওকত (আলি, মরহুম) ও রউফ (সরকার) তৎকালীন মোহাম্মদ আলি জিন্নাহ হলের নাম ফলক ভেঙে ফেলে সে হলের মাস্টার দা সূর্যসেন হল নামকরণ করি। ভাবতে ভাল লাগে যে আইডিয়াটা আমার মাথায় আসে এবং ভাঙচুর ও নামকরণে নেতৃত্ব দিয়েছিলাম আমি। আমরা শাবল দিয়ে নাম ফলক ভাঙতে শুরু করলে আরো বেশ কয়েকজন আমাদের সাথে যুক্ত হয়। অনেক দিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল বিধায় হলে তখন ছাত্র ছিল হাতে গোনা মাত্র কয়েকজন।

