আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, মানবিক, কল্যাণরাষ্ট্র গড়ার শপথ নিচ্ছি : মান্না

আমরা সমগ্র বিশ্বের কাছে ২৫ মার্চ এর আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছি অথচ একইভাবে শ্রীলংকা তার দেশে এই ধরনের গণহত্যা চালিয়েছে বলে জাতিসংঘ সেখানে তদন্ত দল পাঠাতে চেয়েছিলো। বাংলাদেশ, পাকিস্তানসহ তার বিপক্ষে ভোট দিয়েছে। এখানে মুক্তিযুদ্ধের চেতনার এবং গনহত্যার বিপক্ষে নৈতিক অবস্থানকে উপেক্ষা করা হয়েছে।’ ২৫ মার্চের রাতের গণহত্যার কথা স্মরণ করে জনাব মাহমুদুর রহমান মান্না আজ নাগরিক ঐক্যে নতুন যোগদানকারীদের সাথে এক চা-চক্রে এ কথা বলেন। তিনি বাংলাদেশ সরকারের এ হেন পদক্ষেপের তীব্র নিন্দা প্রকাশ করেন।

‘আমি কারানির্যাতিত হয়ে এ-দেশের মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য, জনপ্রিয় হয়েছি। সত্যপথে থেকেছি, জনগণের পক্ষে থেকেছি, আর জনগণের কাছে থেকে পেয়েছি ভালোবাসা। দুর্নীতি-লুটপাট যারা করে যাচ্ছেন, জনগণের ভোটের অধিকার, কথার অধিকার যারা কেড়ে নিয়েছেন- মানুষ তাদের ঘৃণা করছে; তাদের পতন আসন্ন, মানুষ সেই পতন দেখতে অপেক্ষা করছে, একইভাবে অপেক্ষা করছে জনগণের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখার জন্য।’ – নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নতুনদের উদ্দেশে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িকতা, অনাচার, লুটপাট, গুম-খুন-ধর্ষণ-নির্যাতন এর বিরুদ্ধে নাগরিক ঐক্যের অবস্থান সবসময় থাকবে। দেশে শীঘ্রই সকল মিথ্যা, অহংকার, স্বৈরাচার ধূলিসাৎ হবে, জনগণ আমাদের পক্ষে আসছে, আসবে। নতুন যারা এসেছেন, আপনারা নাগরিক ঐক্যে আসার যে কারণগুলো আজ এখানে বলেছেন তা সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিন। সততার, সুইচ্ছার, ইতিবাচক পরিবর্তন এর রাজনীতি চর্চার মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, মানবিক, কল্যাণরাষ্ট্র গড়ার শপথ নিচ্ছি আমরা।’

“নতুন যোগদানকারীদের সাথে চা-চক্র ও মতবিনিময়” শিশু কল্যাণ পরিষদ এর এই অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ের নবাগতরা কথা বলেন। তারা বলেন এতো দল থাকতে কেন নাগরিক ঐক্য করেছেন, কীভাবে এসেছেন, সারাদেশে নাগরিক ঐক্যের কল্যাণরাষ্ট্রের প্রত্যয় পূর্ণতার জন্য কী কাজ করবেন তা ব্যক্ত করেন। উপস্থিত নতুন যোগদানকারীদের মধ্যে ছিলেন ব্যারিস্টার, এডভোকেট, কলেজ শিক্ষক, প্রকৌশলী, ব্যবসায়ী, চাকুরিজীবী, এবং অন্যান্য পেশার লোকজন।

বক্তব্য রাখেন দলের প্রধান উপদেষ্টা এস এম আকরাম, দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, সাবেক কূটনীতিক সাকিব আলী, জাহেদ উর রহমান, ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আনিসুর রহমান খসরু, এবং নতুন যোগদানকারীদের মধ্যে জেএসডির সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক রাজা, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা এডভোকেট জাহিদ হোসেন, বিএনপি মহানগর দক্ষিণ এর সাবেক নেতা মোশারফ হোসেন, ও জাকির হোসেন, নাগরিক ঐক্যের নেতা জাহাঙ্গীর হোসেন, ব্যারিস্টার জহির উদ্দিন বাবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেতা ওয়াহিদ জামান, ও অন্যান্য নেতৃবৃন্দ। যুব ঐক্যের সমন্বয়ক এস এম এ কবীর হাসান, নারী ঐক্যের আহ্বায়ক শাহনাজ রানু, সদস্য সচিব ফেরদৌসী আক্তার, কেন্দ্রীয় নেত্রী লাকি বেগম, ছাত্র ঐক্যের সভাপতি (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন, ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.