আইসিইউ থেকে ভিডিও বার্তায় যা বললেন কাজী হায়াৎ

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দেশবরেণ্য চলচ্চিত্র পরিচালক-অভিনেতা কাজী হায়াৎ ও তার স্ত্রী। বর্তমানে প্রখ্যাত এই নির্মাতা ভালো আছেন বলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) বিছানায় শুয়ে এক ভিডিও বার্তায় জানিয়েছেন।

তিনি নিজের রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, ‘আমি এই মুহূর্তে আইসিইউতে, ভালো আছি। আমার জন্যে দোয়া করবেন সবাই। হয়তো এই যাত্রায় বেঁচেও যেতে পারি! আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণ যোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে।’

উল্লেখ্য, গত ১০ই মার্চ স্ত্রীসহ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান কাজী হায়াৎ। এরপর গত ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। এদিকে, বাবা-মা করোনা আক্রান্ত শুনে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছেন ছেলে কাজী মারুফ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.