৮ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ ঢাকায় আসছেন। আগামী ৮ ফেব্রুয়ারি তিনি ঢাকায় আসছেন।

বুধবার(৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ‌্য জানা গেছে।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী দু’দিনের সফরে ঢাকা আসছেন। আগামী ৯ ফেব্রুয়ারি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। একই দিনে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সূত্র জানায়, বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে চায় মালদ্বীপ। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া, দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতাসহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.