স্বাধীনতার জন্য লড়েছি, মুখ বন্ধ করতে নয়: আইরিন খান

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর তীব্র নিন্দা জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব এবং জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতা-বিষয়ক বিশেষ প্রতিনিধি আইরিন খান। সেই সাথে তিনি ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করার এবং অবিলম্বে কার্টুনিস্ট আহমেদ কবিরকে মুক্তির দাবি জানান।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক ক্যাম্পেইনার সাদ হাম্মাদির একটি টুইট রিটুইট করে আইরিন খান লেখেনঃ

“কারাগারে মুশতাকের মৃত্যু বাংলাদেশের ৫০ তম বার্ষিকীতে একটি ছায়া ফেলেছে। আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমাদের মুখ বন্ধ করতে নয়। বাংলাদেশ সরকারকে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করতে হবে এবং অবিলম্বে কার্টুনিস্ট আহমেদ কবিরকে মুক্তি দিতে হবে।”সুত্র, মানবজমিন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.