স্টার লাইন বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন

ফেনীতে স্টারলাইন ফুড প্রোডাক্টসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কারখানার প্যাকেট গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

রাত দুইটা পর্যন্ত ফায়ার সার্ভিসের ফেনী-নোয়াখালী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ১০টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে। তবে রাত ৩টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্টার লাইন বিস্কুট কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, কারখানার নাইট শিফটে প্রায় পাঁচশ’শ্রমিক কাজ করছিল। আগুনের সংবাদ শুনে তারা ফ্যাক্টরি থেকে যে যেভাবে পেরেছে বের হয়ে গেছে। ভেতরে কোনও শ্রমিক আটকে পড়ার খবর এখনও জানা যায়নি।

ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পুর্ণচন্দ্র মুদসুদ্দী জানান, কার্টুন কারখানা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা তাদের। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.