সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার আর নেই

দেশের বিশিষ্ট শিল্পপতি সিকদার গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার আর নেই। আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বেসরকারি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন।

ন্যাশনাল ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এ এস এম বুলবুল গণমাধ্যমকে জানান, জয়নুল হক বিকাল ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.