শনিবারের চিঠি

জানি না কেনো,
নদীর পাশে শুয়ে থেকে দেখেছি-
মরা নদী-;
স্রোতের শব্দ শুনতে পাই না।
বন থেকে বনে,ঘুরেছি
গাছের সবুজ ছায়া-
হরিদ্রাভ হয়ে, স্বার্থের হিসেবে
মরে গেছে জীবনবোধ নিয়ে।
আলোকিত হিসেব চলে যাচ্ছে
চলেই যাচ্ছে
আমরা ধরতে পারছি না,
পরবর্তী প্রজন্ম ডিজিটাল হবে বটে
সত্যিকারের মানুষ হবে না।।

তাপস চক্রবর্তী 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.