মোহাম্মদপুরে বস্তিতে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হউজিংয়ের পাশের বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে আগুন লেগেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিইউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হউজিংয়ের পাশের বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪ ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে বস্তিটির নাম জানা যায়নি।

এছাড়া আগুন লাগার কারণও জানা যায়নি। বিস্তারিত পরে জানাবে ফায়ার সার্ভিস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.