মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে তিন আরোহীরই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পানিতলা এলাকায় বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরো একজন মারা যান। পরে বগুড়া নেওয়ার পথে তৃতীয়জনের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিক্যাল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ নামে একজনকে এখানে আনা হয়। এরপর তিনি মারা যান। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান বলেন, বগুড়া নেওয়ার পথে একজন, ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.