মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নৈশ ভোজের অনুষ্ঠান বাতিল

কূটনীতিক, সুশীল সমাজ, রাজনীতিক ও সাংবাদিকদের সম্মানে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীর প্রতীক) নৈশ ভোজের আয়োজনটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বনানীর একটি হোটেলে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে হোটেল কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানে আয়োজনে হঠাৎ অপারগতা প্রকাশ করায় তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। আজ বিকালে মহাখালী ডিওএইচএস-এর বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়ে বলেন, পূর্ব নির্ধারিত এ অনুষ্ঠানে ২৫টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য হোটেল কর্তৃপক্ষ বুকিং নিলেও শেষ সময়ে এসে জানিয়েছে, উপর থেকে চাপ দেয়ার কারণে তারা অনুষ্ঠান আয়োজন করতে পারছে না। তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। তিনি বলেন, সরকার একজন জেনারেল ইব্রাহিমকে ভয় পাচ্ছে।

আমার মতো অনেকে যখন এক হবে তখন কি হবে? বাংলাদেশ নিয়ে আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, প্রতিবেদনটি মিথ্য হলে সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেয়া। আর সত্য হলে দুঃখ প্রকাশ করা। সংবাদ সম্মেলনে সৈয়দ ইব্রাহিম চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.