ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার মুশতাক আহমেদের কারাগারে রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে নাগরিক ছাত্র ঐক্য শুক্রবার সন্ধ্যা ৬ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে। “দূর্নীতিবাজের বিরুদ্ধে লেখার ‘দায়ে’ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার মুশতাক আহমেদের কারাগারে রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে” মশাল মিছিল শুরু করে কেন্দ্রীয় শহীদমিনার প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।।
এসময় নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন – সুস্থ মানুষ হিসেবে সরকার মোস্তাককে গ্রেফতার করে অন্যায় ভাবে আটকে রেখেছে, হটাৎ কি করে তার মৃত্যু হলো এই জবাব দিতে সরকার বাধ্য, যদি সঠিক জবাব না দিতে পারে তাহলে ধরে নিতে হবে মোস্তাককে খুন করা হয়েছে, এর দায়ে সরকারকে পদত্যাগ করতে হবে।। ছাত্র ঐক্যের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন বলেন এই সরকার ভোট ডাকাতির মধ্যে ক্ষমতায় এসে সবার মুখ বন্ধ করে দিতে চায়।। তাই যাকে তাকে গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা চালায়। এরকম চলতে দেয়া যায় না। মশাল মিছিল শেষে আগামীকাল প্রেসক্লাবে অবস্থান নেয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়। সুত্র, প্রেস বিজ্ঞপ্তি ।

