নোট গাইড নিষিদ্ধ করে শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত

সরকার শিক্ষার্থীদের জন্য সব ধরনের নোট এবং গাইড নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘শিক্ষা আইন-২০২০’-এর খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সরকারের অনুমতি নিয়ে সহায়ক বই প্রকাশ করা যাবে। 

এই খসড়া অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রিপরিষদের বৈঠকে উঠানো হবে। পরে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে ভাষাগত সংশোধন করে তা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। রাষ্ট্রপতির অনুমোদ পাওয়ার পর এই আইন কার্যকর হবে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই খসড়া চূড়ান্ত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মমিনুর রশিদ আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট, কোচিং করাতে পারবেন না। তবে ফ্রিল্যান্সিং কোচিংয়ে বাধা থাকবে না। শিক্ষক-শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন কোচিংয়ে যেতে পারবেন না।

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব এবং অতিরিক্ত সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.