গত ২৪ ঘণ্টায় করোনায় দ্বিগুণেরও বেশি কমেছে মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪০০ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪০৭ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৫ হাজার ৮৩১জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬০৯জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৬হাজার ১০৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১৮৯টি নমুনা সংগ্রহ এবং ১২হাজার ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪০লাখ ৩০হাজার ৬১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.