চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পিএবি সড়কের চরপাথরঘাটা এলাকা অবস্থিত মডার্ন পলি ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আগুন লাগার পর কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়তে দেখা যায় অনেক দূর থেকেও। খবর পেয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে আসেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ও লামারবাজার ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

