করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০

করোনাভাইরাসে দেশে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৮ হজার ২৩৯ জনে।

এছাড়া গত একদিনে আরও ৩৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন মোট ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ‌্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭১৭ জন রোগী সুস্থ হয়েছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.