এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১

সিলেটের দক্ষিণ সুরমায় ভোরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ঘটনা ঘটেছে। এঘটনায় এ প্রর্যন্ত ১১ জনের খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো অন্তত ১৯ জন।

আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর ব্রিজের পূর্বদিকে আব্দুর রহমান পেট্রোল পাম্পের কাছে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.