সিলেট জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এটি এম ফয়েজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মাহফুজুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার আহবায়ক, বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট আনসার খান।

এসময় উপস্থিত ছিলেন গণফোরাম সিলেট মহানগর শাখার আহবায়ক, বিশিষ্ট গীতিকার, কবি অ্যাডভোকেট এমদাদুল হক, সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মোস্তাফা শাহীন চৌধুরী, শিক্ষানবীশ আইনজীবি, যুব গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু জাফর শিহাব, শিক্ষানবীশ আইনজীবি লুৎফুর রহমান এবং এমদাদুল হক শামীম সহ অন্যান্যরা।

