শৈলকূপায় নসিমনে ট্রাকের ধাক্কা: নিহত ৬

ঝিনাইদহের শৈলকূপায় নসিমনের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে  ছয় জনের মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ‌্যা ৬টার দিকে শৈলকূপার মদনডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ বিশ্বাস ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ‌্যা ছয়টার দিকে যাত্রীবাহী একটি নসিমনকে অপর দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চার যাত্রী। অন্যদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ‌্যকেন্দ্রে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম ঠিকানা জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.