মাদক ব্যবসায় জড়িতদের ছাড় দেওয়া হবে না :মান্নান কচি

পল্লবীসহ ঢাকা মহানগর উত্তরে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পল্লবীর মিল্লাত ক্যাম্পে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট ৫ নং ইউনিট কমিটির উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল এবং ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসন শীর্ষক সমাবেশে এ হুশিয়ারি দেন তিনি।

এসএম মান্নান কচি বলেন, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার টার্গেট করে এগিয়ে যাচ্ছি, সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য এবং আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য মেধাবী যুব সমাজকে পথ হারাতে দেব না। সেজন্য আমরা সব ধরনের প্রচেষ্টা হাতে নিয়েছি। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজের ক্ষতিকারক দিক। শুধু উর্দুভাষী ক্যাম্পে নয়। যেখানেই মাদক ব্যবসা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে।এটা সমাজ থেকে নির্মূল করতে হবে। এজন্য পুলিশকে জনগণের সহযোগিতা করতে হবে।

উর্দুভাষী বাংলাদেশীদের পুনর্বাসনে সরকার সক্রিয় ভূমিকা পালন করছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, স্বাধীনতার পর থেকে কেউ এ উর্দুভাষী ক্যাম্পবাসীদের কষ্টের বিষয়টি বিবেচনা করেনি। কিন্তু বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনগোষ্ঠীর অসুবিধার কথা বিবেচনা করে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী পুনর্বাসনের কাজ এগিয়ে নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন। দ্রুত আপনাদের পুনর্বাসনের সপ্ন বাস্তবায়ন হবে।

সমেবেশে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মোঃ সাদাকাত খান ফাক্কুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ডিএনসিসির ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পল্লবী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ নান্নু, পল্লবী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএএসএম সারোয়ার আলম, মিরপুর পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আরিফুল ইসলাম, পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব শাহ কামাল, পল্লবী থানার অফিসার ইনচার্জ জনাব কাজী ওয়াজেদ আলী, ইউএসপিওয়াইআরএম’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহিদ আলি বাবলু, এমআরডিএম’র সভাপতি মোঃ ওয়াসী আলম বশির দপ্তর সম্পাদক শেখ নাজের উদ্দিন রাশেদ প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.