প্রবীণ ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ আর নেই।
আজ বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে, অসুস্থ হওয়ার পর কয়েক দিন আগে তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। করোনা পজিটিভ হলে গত ২৫ ডিসেম্বর রাইসউদ্দিন আহমেদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষায় নেগেটিভও হয়েছেন তিনি।

