TAUNTON, ENGLAND - JUNE 17: Evin Lewis of West Indies bats during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between West Indies and Bangladesh at The County Ground on June 17, 2019 in Taunton, England. (Photo by Alex Davidson/Getty Images)

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার (২০ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে টিম টাইগার্স। তার আগে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে তামিম ইকবালের দল।

সাধারণত বাংলাদেশে ডে-নাইট ম্যাচ শুরু হয় দুপুর ১.০০-১.৩০ টার দিকে। কিন্তু কুয়াশার কারণে এবারের ওয়ানডে সিরিজের শুরুর সময় সকাল ১১.৩০ মিনিটে এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে হিসেবে আজ টস হয়েছে ১১.০০টায়। সে ভাগ্য কথা বলেছে বাংলাদেশের দিকে। উইকেট ও আবহাওয়ার কথা মাথার রেখে নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার বাংলাদেশ শুরু করেছে ওয়ানডে সুপার লিগ। তাই এ ম্যাচটি খুব করেই জিততে চাই টিম টাইগার্স। বুধবার ম্যাচ দিয়েই দেশের ১৪তম ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। যদিও তিনি নেতৃত্ব পেয়েছিলেন বেশ আগেই। কিন্তু করোনার কারণে দীর্ঘ সময় টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে থাকায় নিজের দায়িত্ব বুঝে নিতে পারেননি এ ওপেনার। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মুখোমুখি ৩৬টি লড়াইয়ে ১৫টি তে জয় পেয়েছে বাংলাদেশ। ৯টি দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজের মধ্যে সেখানে ৪টিতে জয় বাংলাদেশের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.