প্রেমের প্রসস্তাবে ‘হ্যাঁ’ বলতেই পাহাড়ের ৬৫০ ফুট নিচে প্রেমিকা!

অস্ট্রিয়ার কারিনাথিয়ার ফালকার্ট পর্বতের নির্জন এক কোণে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এক যুবক। প্রেমিকার মুখ ভরে ওঠে উচ্ছ্বাসে। চিৎকার করে বলে সম্মতি জানাতে গিয়েই ঘটে বিপদ।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২৭ বছর বয়সী এক যুবক তার ৩২ বছর বয়সী প্রেমিকাকে কারিনাথিয়ার ফালকার্ট পর্বতে উঠে বিয়ের প্রস্তাব দেন। ওই মুহূর্তে হ্যাঁ উত্তর দিতেই ৬৫০ ফুট নিচে পড়ে যায় প্রেমিকা।

সেসময় দিশেহারা প্রেমিক তার প্রেমিকাকে বাঁচাতে ঝাঁপ দেয়। তবে আশ্চর্যজনকভাবে প্রেমিক প্রেমিকা দুইজনেই বেঁচে যান। প্রেমিক মাটি থেকে ৫০ ফুট উপরে আটকে যান এবং প্রেমিকা বরফের কার্পেটে পড়েন।

জানা যায়, ওই প্রেমিকাকে অচেতন অবস্থায় এক পথচারী দেখতে পেলে জরুরি বিভাগে যোগাযোগ করে। অন্যদিকে প্রেমিককে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। দুই প্রেমিক-প্রেমিকাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রেমিকার তেমন কিছু না হলেও প্রেমিক মেরুদণ্ডে আঘাত পেয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তুষারপাত না হলে মৃত্যু হতে পারত তাদের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.