নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

 ৪ঠা  জানুয়ারি  সোমবার    বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সকল সভার মতোই ঢাকা ও দেশের বাইরের সদস্যগণ অনলাইনে যুক্ত হোন। পূর্বসভার ৩ দিন পর এই সভা অনুষ্ঠিত হলো। আলোচনাসভায় জনগণের এই সময়ের রাজনৈতিক, আর্থসামাজিক, মানসিক অবস্থার প্রেক্ষিতে নাগরিক ঐক্যের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম এর নানাদিক আলোচিত, মূল্যায়িত, এবং আগামীদিনের করণীয় নির্ধারণ ও বাস্তবায়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে সদ্য অন্তর্ভুক্ত সদস্যগণ তাদের পরিচয়, রাজনৈতিক কার্যক্রম তুলে ধরেন, দেশের জন্য নাগরিক ঐক্যের ইতিবাচক পরিবর্তনের রাজনীতির সাথে থেকে নিজেদের ত্যাগ-সংগ্রামের জন্য সদা প্রস্তুত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন, এবং দেশবাসীর কাছে দোআ চান। সভায় রাজনৈতিক বিষয়ে নাগরিক ঐক্যের অবস্থান প্রকাশ ও গৃহীত সিদ্ধান্ত : উন্নয়নের নামে লুটপাট করে জাতিকে একটি অন্ধকার ভবিষ্যতের পথে নিয়ে এসেছে ভোট ডাকাতি করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই সরকার। দেশের মানুষ এখন যে কোনো কিছুর বিনিময়ে এই অপশাসন থেকে মুক্তি চায়।
সরকারের পদত্যাগ সহ জনগণের এই মুক্তির দাবিকে বাস্তবায়িত করতে দলমত নির্বিশেষে ‘অন্যায়ের সাথে আপোষ না-করা’ সকলকে সাথে নিয়ে আগামীদিনের আন্দোলনে সর্বদা জনগণের পাশেই থাকবে নাগরিক ঐক্য। করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে, মানুষকে ন্যায্য মূল্যে ভ্যাকসিন এনে দিতে, কৃষি-শিল্প বাঁচাতে, দেশে-বিদেশে কর্মহীনদের কর্ম ব্যবস্থা করতে ন্যূনতম বাস্তবতানির্ভর সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। দেশ, জাতি, আগামী প্রজন্মকে বাঁচাতে দেশের সকল মানুষের আন্তরিকতা, সহযোগিতা, ও দোআ কামনা করে স্বৈরাচার, অযোগ্য, অবৈধ সরকারের নিপাত আন্দোলন করতে জনগণের শক্তি নিয়ে মাঠে নামছে নাগরিক ঐক্য।
জনগণের ‘ভোট, ভাত, কথা বলার অধিকার’ ফিরিয়ে আনতে জনগণের ন্যায্য অধিকার আদায়ের সকল ইস্যুভিত্তিক আন্দোলনের সাথে থাকবে,এবং নিজেদের সকল আন্দোলনে পরিবর্তনকামী, ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সচেষ্ট দল, প্রতিষ্ঠান, ও ব্যক্তিদের সাথে নেবে নাগরিক ঐক্য। সভায় গৃহীত সাংগঠনিক সিদ্ধান্ত : ক) সারাদেশে নাগরিক ঐক্যের সাংগঠনিক বিস্তৃতি হচ্ছে, পরিবর্তনকামী মানুষ আমাদের ঠিকানা, যোগাযোগ নম্বর খুঁজে বের করে নাগরিক ঐক্যের কার্যক্রমের সাথে যুক্ত হতে চাইছেন। সারাদেশে এবং বিশেষত ঢাকার সাভার, নারায়ণগঞ্জ নতুন সংগঠকদের সাথে সম্পর্ক উন্নয়ন, সঠিকভাবে পরিবর্তনশীল বিশ্বের রাজনীতি, আন্দোলন, রাষ্ট্র-নাগরিক সম্পর্ক বিষয়ে সচেতন করে কার্যকর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার দল নাগরিক ঐক্যের ভীত মজবুত করতে সকল সংগঠকদের সাথে কাজ করতে সক্রিয় প্রয়াস নেবে কেন্দ্রীয় কমিটির সদস্যগণ, এবং সকল নেতৃবৃন্দ। খ) আগামীদিনের গণতান্ত্রিক আন্দোলনকে জোরদার, জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর কমিটির সাথে আগামী এক সপ্তাহের মধ্যে সভায় বসবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গ) ২৪ জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস পালন করবে নাগরিক ঐক্য। এই আয়োজনকে সফল করতে একটি কমিটি গঠন করা হয়। সদস্যগণ : – দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার – কেন্দ্রীয় কমিটি সদস্য মাহবুব মুকুল – কেন্দ্রীয় কমিটি সদস্য জাহেদ উর রহমান – ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আনিসুর রহমান খসরু – ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক মাহবুব সুমন – ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব রাজ্জাক সজিব – ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব আতিকুল ইসলাম – এবং, তারা অন্য সংগঠকদের যুক্ত করবেন। ঘ) দেশের আপামর যুব সমাজের দাবি ‘কর্ম চাই, বেকারত্ব থেকে মুক্তি চাই’ দাবি নিয়ে শীঘ্রই মাঠ কর্মসূচিতে যাবে নাগরিক যুব ঐক্য। ঙ) নারী ঐক্য, ছাত্র ঐক্য দেশের মানুষের অধিকার আদায়ে স্ব স্ব ক্ষেত্রের দাবিদাওয়া নিয়ে মাঠে নামতে ও শক্তিশালী অবস্থান নিতে সচেষ্ট হবে। দলের সকল নেতাকর্মীদের তাদের সহযোগিতা করতে বলা হয়েছে।
   সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার,  সদস্য  জিন্নুর চৌধুরী দিপ্‌ আনিসুর রহমান খসরু ,মাহবুব মুকুল্সা‌কিব আলী জাহেদ উর রহমান এস এম এ কবীর হাসান সাকিব আনোয়ার, শাহনাজ রানু, লুৎফুন্নাহার নাহার মিনু্,  মাহ‌হবুব সুমন, আতিকুল ইসলাম, ফেরদৌসী আক্তার    অনলাইনে  যুক্ত ছিলেন – মমিনুল ইসলাম ,মোফাখখারুল ইসলাম নবাব,  লন্ডন থেকে সৈয়দ মাবুদ ,  জার্মানি থেকে হাবিব বাবুল, জাপান থেকে  নাজমুল হাসান ।
সূত্র, প্রেস বিজ্ঞপ্তি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.