দম্পতিকে চাপা দেয়া সেই বাসচালক রিমান্ডে

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় আজমেরী পরিবহনের একটি বাসের ধাক্কায় দম্পতি নিহতের ঘটনায় করা মামলায় বাসচালক তসিকুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২০ জানুয়ারি) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫) নিহত হন।

ঘটনার পর ওই দিনই মিতুর বাবা মানিক মিয়া বিমানবন্দর থানায় মামলা করেন। সোমবার রাতেই গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তসিকুলকে আটক করে সিআইডি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.