তমার আপত্তিকর ভিডিও প্রকাশের হুমকি সাবেক স্বামীর

ব্যক্তিগত জীবনের ঝড় ঝাপ্টা ভুলে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী তমা মির্জা। এরইমধ্যে ওয়েব সিরিজের কাজে হাত দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ অভিনেত্রী। এর মাধ্যমে প্রযোজনায়ও অভিষেক হচ্ছে তার। কিন্তু সম্প্রতি সাবেক স্বামী হিশাম চিশতি তমার বিরুদ্ধে আপত্তিকর ভাষায় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে তিনি ফেসবুক লাইভ করে তমার ভিডিও প্রকাশের হুমকিও দিয়েছেন।

গত ডিসেম্বরে হিশাম চিশতির সঙ্গে বিবাহিত জীবনের ইতি টানেন তমা। কিন্তু বিতর্ক তার পিছু ছাড়ছে না। সংসার ভাঙার পর একে অন্যের বিরুদ্ধে মামলা করেছিলেন তমা মির্জা ও হিশাম চিশতি।

হিশাম তার স্ট্যাটাসে লিখেছেন, আমার লাইভের জন্য অপেক্ষা করুন। আমি প্রমাণ করব কীভাবে তমা মির্জার ফ্যানস ক্লাব আমার সঙ্গে প্রতারণা করেছে এবং কী পরিমাণ মানুষের সঙ্গে সে (তমা) ‘শুয়েছে’।

তিনি আরও লিখেছেন, আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে এবং আমি সব ভিডিও প্রকাশ করব। খুব শিগগিরই এটা প্রকাশিত হবে। এতে সে আত্মহত্যা করবে নাকি করবে না, তাতে আমার কিছু যায় আসে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.