জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী আশিব হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় মানিক হোসেন (৩১) নামে আরও একজন আহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যায় উপজেলার শিমুলতলী এলাকার দজিয়ার মোড়দ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিব বগুড়ার উপশহরের মৃত গোলাম রব্বানীর ছেলে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, আশিব হোসেন ও মানিক হোসেন বগুড়া থেকে মোটরসাইকেলের পার্টস কিনতে দিনাজপুরের  হিলি বাজারে যাচ্ছিলেন। শিমুলতলী এলাকার দজিয়ার মোড়দ নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আশিব হোসেনের মৃত্যু হয়।

পরে আহত মানিক হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.