জিয়া খোন্দকারের সমাধিতে আ স ম রবের শ্রদ্ধাঞ্জলি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) সাংগঠনিক সম্পাদক সকলের প্রিয় জিয়া ভাই’র দাফন শেষে স্বাধীনতার প্রথম প্রতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি জনাব আ স ম আবদুর রবের পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র কার্যকরী সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে ফেনী জেলা জেএসডি’র নেতৃবৃন্দ মরহুম জিয়া খোন্দকারের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি  জ্ঞাপন  করেন।

 

জেএসডি সভাপতি জনাব আ স ম আবদুর রব এর পক্ষে কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী জেলা জেএসডি নেতাকর্মীদের সাথে নিয়ে কবরে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন এবং জেয়ারত করেন। জানাজার আগে বক্তব্যে জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন জনাব আ স ম আবদুর রব এর পক্ষে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন।জেএসডি’র কেন্দীয় নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, ফেনী জেলা জেএসডি নেতা জনাব,জাকির হোসেন হারুন,এ কে এম জুয়েল,আলাউদ্দিন,মোহাম্মদ মহসিন ভুইয়া,বাহার খোন্দকার,ডঃজসিম মোল্লা,ইয়াসিন খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুত্র , প্রেস বিজ্ঞপ্তি ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.