ছোট বোন রেহানাকে উৎসাহ দিলেন শেখ হাসিনা

নতুন বছরকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সবাই নানা ধরনের পোস্ট দিচ্ছেন। এসব পোস্টে জানানো হচ্ছে শুভেচ্ছা, কেউ বা নতুন বছরে কি করবেন তার বর্ণানাও দিচ্ছেন। বছরের শেষ রাতে থার্টি ফার্স্ট উদযাপনের ছবিও দিচ্ছেন অনেকে। আতশবাজি, আলোকসজ্জা এবং নিজেদের ছবিতে অনেকেই বছরের প্রথম দিনটিকে রঙিন করে ফেলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের টাইমলাইন।

নতুন বছর বরণে সাধারণ মানুষের এই উচ্ছ্বাস দেখা গেল বঙ্গবন্ধুর দুই কন্যার মাঝেও। সাংবাদিক ফারজানা রূপার ফেসবুক প্রোফাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহনার একটি ভিডিও পাওয়া গেছে। যেখানে শেখ রেহানা একটি মাছ ধরেছেন। ভিডিওতে বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা না গেলেও তার একটি উচ্চারিত শব্দ শোনা গেছে। তিনি ছোট বোনকে উৎসাহ দিয়ে বলছেন “ সাবাস”।

তাদের দুই বোনের এই আন্তরিকতা নতুন বছরের প্রথম সকালে নেট নাগরিকদের মনোযোগ কেড়েছে। তারা লাইক ও কমেন্ট করে বঙ্গবন্ধুর দুই কন্যাকে স্বাগত জানিয়েছেন। পাঠকদের জন্যে সাংবাদিক ফারাজানা রূপার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো এবং ভিডিওটিও যুক্ত করা হলো।

বংগবন্ধুর দুই মেয়ের বছরের প্রথম সকাল। চায়ের মগ- বেতের মোড়া- মাছের টোপ! ছোট বোন শেখ রেহানার বড়শিতে মাছ। পাশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী- বড় বোন শেখ হাসিনার উচ্ছাস “ সাবাস”।

সাবাস বাংলাদেশ।

জয় বঙ্গবন্ধু বন্ধু

জয় শেখ হাসিনা

জয় শেখ রেহানা

শুভ ইংরেজি নববর্ষ ২০২১

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.