গুলশানে পিকআপের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

রাজধানীর গুলশানে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

রোববার ভোর ৫টার দিকে সুবাস্তু শপিংমল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গুলশান থানার এসআই সিনথিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে দিকে একটি চলন্ত পিকআপের ধাক্কায় ওই পথচারী নিহত হন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.