করোনায় আরও ১৬ মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৬৯৭ জন।

আজ সোমবার বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ৬৯৭ জন রোগী শনাক্ত হয়। ফলে এতে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ২৮ হাজার ৩২৯ জনে। আর গত একদিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৩ হাজার ১৭৩ জনে দাঁড়ালো।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এরমধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত ছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.