কমলাপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাজধানীর কমলাপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। কমলাপুর বাস ডিপো সংলগ্ন অলি নামে একটি গার্মেন্টসের ছয়তলায় আজ সকাল ৭টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে নিয়ন্ত্রণে সম্পৃক্ত হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.