এবার হাইকমান্ডকে সময় বেঁধে দিলেন কাদের মির্জা

সাম্প্রতিক সময়ে পৌর নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় আসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর ভাই কাদের মির্জা। নির্বাচন শেষের পরেও সেই রেষ রয়েই গেছে। বিভিন্ন ইস্যু নিয়ে দেয়া বক্তব্যে এখনও আলোচনায় তিনি।

এবার নিজ দল আওয়ামী লীগকে সময় বেঁধে দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। আগামী এক মাসের মধ্যে তার দাবি মেনে না নিলে পুনরায় আবার আন্দোলন শুরু করার কথা জানান তিনি। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে বসুরহাটে সংবাদ সম্মেলনের পর একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, দলীয় হাইকমান্ড আমাকে বলেছেন, তুমি ঢাকার সংবাদ সম্মেলন বাতিল কর। তুমি কোম্পানীগঞ্জের হরতাল বন্ধ কর। আমি তাই হাইকমান্ডের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাদের নির্দেশ মান্য করে কোম্পানীগঞ্জে রোববারের হরতাল প্রত্যাহার এবং মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাসের সংবাদ সম্মেলন বাতিল ঘোষণা করেছি।

তিনি বলেন, হাইকমান্ড আমাদের দাবি মোতাবেক যদি নোয়াখালীতে অপরাজনীতি বন্ধ করার লক্ষ্যে একরামুল করিম চৌধুরীকে দলীয় পদ থেকে বহিষ্কার করে তার বাড়িতে ফেরত না পাঠায়, যদি জেলা আওয়ামী লীগের কমিটি পুনর্গঠিত করা না হয় এবং টেন্ডারবাজি ও নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট ভেঙ্গে জেলার সঠিক উন্নয়ন ধারা চালু করা না হয় – তাহলে এক মাস পর থেকে পুনরায় আবার আন্দোলন শুরু করা হবে। আমার নাকে দম থাকা পর্যন্ত আমার জীবন থাকা পর্যন্ত এ আন্দোলন চলবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.