কুষ্টিয়ার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, ঠাকুরগাঁয়ে জাতির পিতার ম্যুরালে হামলার পর এবার বাগেরহাটের মোংলা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের তোরণে সংবলিত বঙ্গবন্ধুর ছবিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ জানুয়ারি) রাতে দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দিয়েছে।
সরেজমিনে জানা গেছে, মোংলা পৌর শহরের ১ নং জেটি এলাকায় পৌর নির্বাচন উপলক্ষে নির্মিত তোরণে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

