আগুন নিয়ে খেললে পস্তাতে হবে, ট্রাম্পের প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সতর্ক বানী

 আগামী ২০ জানুয়ারি শেষ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট পদে থাকার মেয়াদ। কিন্তু, তার আগেই তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের চেষ্টা করছেন বলে বারবার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের একবার ডোনাল্ড ট্রাম্প  -কে হুমকি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী  মহম্মদ জাভেদ জারিফ। আগুন নিয়ে খেললে পস্তাতে হবে বলে টুইট করলেন।

 

সম্প্রতি ইরাকের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকা মার্কিন সেনাদের উপর ধারাবাহিকভাবে রকেট হামলার ঘটনা ঘটছে। এই ঘটনার পিছনে ইরানের হাত রয়েছে বলেই অভিযোগ করছে আমেরিকা। এদিকে এর ফলে মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মহম্মদ জাভেদ জারিফ  টুইট করেন, ‘কিছুদিন ধরেই ইরাকে থাকা গোয়েন্দাদের থেকে খবর পাওয়া যাচ্ছে যে ইজরায়েল মার্কিন সেনার উপর চোরাগোপ্তা হামলা চালিয়ে ইরানকে দায়ী করার চেষ্টা করছে। আসলে তারা চাইছে ট্রাম্পকে এভাবে উসকে দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ লাগাতে। এর ফলে হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার আগে ট্রাম্পও যুদ্ধ শুরু করার একটা অজুহাত পাবেন। তবে ডোনাল্ড ট্রাম্প আপনাকে এই ধরনের ফাঁদ থেকে সতর্ক থাকতে হবে। কারণ আগুন নিয়ে খেলার প্রতিক্রিয়া খুব ভয়াবহ হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.