হারানো হিরার দুলের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা জুহির

বিমানবন্দরে গিয়ে হিরার দুল হারিয়েছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করেছেন তিনি।

ওই দুল খুঁজে পেতে ভার্চুয়াল জগতের সাহায্য চাইলেন বলিউডের এই অভিনেত্রী। হারানো হিরার ওই দুল খুঁজে দিতে পারলে পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে হিরার একটি দুল হারিয়ে ফেলেছেন জুহি চাওলা। আর একটি তার কাছেই রয়েছে। গত ১৫ বছর ধরে হিরার সেই দুল কানে পরতেন তিনি।

হারানো সেই হিরার দুল ফিরে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়ে জুহি চাওলা লিখেছেন- মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের ৮ নম্বর গেটে গাড়ি থেকে নেমেছিলাম।

এমিরেটসের কাউন্টারে গিয়ে সিকিউরিটি চেক করেছি। সেখানেই কোথাও আমার দুলটি পড়ে গিয়েছে। কেউ যদি খুঁজে দিতে সাহায্য করতে পারেন খুব উপকার হয়। পেলে দয়া করে পুলিশকে জানাবেন আর আমিও পুরস্কৃত করবো।

এই ম্যাচিং পিসটা আমার কাছে রয়েছে। গত ১৫ বছর ধরে আমি এই দুল জোড়া পরছি। দয়া করে এটি খুঁজে আমাকে সাহায্য করুন।

নব্বইয়ের দশকে বলিউডে রাজত্ব করা নায়িকা এখন সিনেমা বেছে করেন। ২০১৯ সালে ‘এক লাড়কি কো দেখা তো অ্যাসা লাগা’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় জুহি চাওলাকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.