সাবেক আমলা আব্দুল হালিম থাকেন দেশে, বাড়ি বিদেশে

ক্ষমতা ও দূ’র্নীতির মাধ্যমে সম্পদ তৈরি ও বিদেশে রপ্তানিতে বাংলাদেশের আমলারা সিদ্ধহস্ত। আমলাদের সেই ধারাবাহিকতা রক্ষা করে সাবেক মন্ত্রী পরিষদ স’চিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম কানাডায় বিপুল পরিমাণ সম্পদ করেছেন।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর বিএনপির উপর মহলের সাথে ভালো সম্পর্কের পুরষ্কার পান তিনি। নিয়োগ পান মন্ত্রী পরিষদ স’চিব হিসাবে। তিনি ২০০৫ সালের নভেম্বর মাসের ২৭ তারিখ নিয়োগ পান এবং ২০০৬ সালের আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত তিনি মন্ত্রী পরিষদের স’চিবের দায়িত্বে ছিলেন।

তাকে এই পদে নিয়োগ দিতে তৎকালীন বিএনপি স’রকার মন্ত্রী পরিষদ স’চিব নিয়োগে জ্যেষ্ঠতার নীতিমালা ভঙ্গ করে।

তার বি’রুদ্ধে অ’ভিযোগ, বিএনপির আমলের দূর্নীতির যে উৎসব শুরু হয়েছিল, সেই দূর্নীতির টাকার একটি অংশ পেতেন এই মন্ত্রী পরিষদ স’চিব। দূর্নীতির টাকা কানাডায় পা’চার করে তৈরি করেছেন বিপুল সম্পদ। কানাডায় তার সম্পদের মধ্যে আছে বিলাসবহুল দুটো বাড়ি, একটি জ্বা’লানি পাম্প, একটি হোসিয়ারি ও একটি স্টেশনারি শপ।

তবে নিজেকে এসব থেকে ছোঁয়ার বাইরে রাখতে কোন সম্পদই নিজের নামে করেননি তিনি। সবই বানিয়েছেন আত্মীয় স্বজনদের নামে। আত্মীয় স্বজনরাই এসব দেখা শোনা করেন।

দায়িত্ব থেকে অবসরের পর বিএনপির রাজনীতির সাথে যুক্ত হোন তিনি। তার স্ত্রী একজন আইনজীবী। আব্দুল হালিম থাকেন ইস্কাটনের একটি বাসায়।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করেন তিনি। যদিও রাজনীতির নামে তিনি দেশেই বাস করেন, কিন্তু তার মূল উদ্দেশ্য বিদেশে সম্পদ পা’চার করা।

সূত্রঃ বাংলা ইনসাইডার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.