শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ৮ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। নৌপথে নৌযান চলাচলের পথে ঘন কুয়াশা বৃদ্ধি পেতে থাকলে ফেরি পারাপার বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে প্রায় সাড়ে ৩ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। বর্তমানে শিমুলিয়াঘাট ও বাংলাবাজার নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র ব্যবস্থাপক (বানিজ্য) প্রফুল্ল চৌহান জানান, ৮ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী গাড়ির সংখ্যাই বেশি আছে। ফেরি বন্ধের সময় ৪টি ফেরি মাঝ নদীতে নোঙর করে ছিল। যা বর্তমানে গন্তব্যে চলে গিয়েছে। ঘাট এলাকায় সাড়ে ৩ শতাধিক গাড়ি আছে পারের অপেক্ষায়। বর্তমানে নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.