শনিবার সংবাদ সম্মেলন করবেন হাফিজ

আগামী শনিবার (১৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। ওইদিন বেলা ১১টায় তার বনানীর বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই তথ্য হাফিজ উদ্দিন নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এরআগে গত সোমবার (১৪ ডিসেম্বর) প্রথমে বিএনপি নেতা শওকত মাহমুদকে পরে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে বলে জানায় সূত্র। দলের নাম ব্যবহার করে নেতা-কর্মীদের বিভ্রান্ত করে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না সে জন্য শওকত মাহমুদকে ৭২ ঘণ্টা এবং হাফিজ উদ্দিন আহমেদকে ৫ দিনের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেয়ার জন্য বলা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.