রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

রাজধানীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের পাইপলাইন নির্মাণকাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, বসুন্ধরা গলি থেকে নিউমার্কেট এলাকায় পাইপলাইন নির্মাণকাজ হবে। এ জন্য মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও এর আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.