যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস

যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস উল্লেখ করে রায় দিয়েছে আপিল বিভাগ। ক্ষেত্র বিশেষে ৩০ বছরের সাজাও বিবেচিত হবে। সাভারের এক হত্যা মামলায় ‘যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস’ বলে আপিল বিভাগের মতামতের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আনা আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে এ রায় দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

এর আগে, গত ২৪ নভেম্বর সাভারের এক হত্যা মামলার আসামির আনা পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ) পুনঃশুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের ভার্চুয়াল পূর্ণাঙ্গ আপিল বিভাগ রায়ের জন্য এই তারিখ ধার্য করেন।

গত বছরের ১১ এপ্রিল এ মামলায় চারজন অ্যামিকাস কিউরি (আদালতকে আইনি সহায়তাকারী) নিয়োগ দিয়েছিলেন আপিল বিভাগ। পরে তারা তাদের মতামত তুলে ধরেন। অ্যামিকাস কিউরিরা ছিলেন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এএফ হাসান আরিফ, আব্দুর রেজাক খান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। পরে এ এম আমিন উদ্দিন এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ লাভ করেন।

২০০১ সালে সাভারে জামান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে ২০০৩ সালের ১৫ অক্টোবর রায় দেয় বিচারিক আদালত। দুই আসামি হলেন আতাউর মৃধা ও আনোয়ার হোসেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.