ভাসমান শীতার্ত মানুষের মাঝে ওব্যাট হেল্পার্সের কম্বল বিতরণ

রাজধানীতে কনকনে শীতের মাঝে রাতের আধারে শহর ঘুরে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি সংস্থা ওব্যাট হেল্পার্স বাংলাদেশ।

মঙ্গলবার রাত ৩ টার দি‌কে রাজধানীর বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংস্থাটি।

রাজধানীর ফার্মগেট,নিউ মার্কেট,মোহাম্মাদপুর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী‌দের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায় মানুষগু‌লো।

এছাড়া বুধবার (৩০ ডিস্মেবর) বেলা ২ টায় রাজধানীর মিরপুর ও মোহাম্মাদপুরের বিভিন্ন বস্তি ও বিহারি ক্যাম্পের বাসিন্দাদের মাঝে আরো ৩০০ কম্বল বিতরণ করেছে ওব্যাট হেল্পার্স বাংলাদেশ।

এ সময় ওব্যাট হেল্পার্স বাংলাদেশের সভাপতি মোঃ জালাল উদ্দিন বলেন, দরিদ্র মানুষগুলো শীতের রাতে কষ্ট পায় তাদের কষ্ট খানিকটা লাগব করার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আজকে আমরা রাজধানীতে প্রায় ৫০০ কম্বল বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রমে অর্থায়ন করার জন্য ওব্যাট হেল্পার্স যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.