ঢাবিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল নীল দল

করোনাভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আর তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।

রোববার (২০ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া নীল দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

তবে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল আজ সোমবার (২১ ডিসেম্বর) বিকেল চারটায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. নিজামুল হক ভূইঁয়া এবং যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম জয়ী হয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.