করোনায় আক্রান্ত নুসরাত ফারিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

সম্প্রতি এই অভিনেত্রী শিহাব শাহিনের ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবু’তে কাজ করছিলেন। সেখানেই করোনায় আক্রান্ত হন বলে মনে করছেন তিনি।

নুসরাত ফারিয়া বলেন, ‘জ্বর ও ঠাণ্ডা দেখা দিলে করোনা টেস্ট করাই। আমার রিপোর্ট পজেটিভ এসেছে। কিন্তু শরীরিক কোনো জটিলতা নেই। দোয়া চাই সবার কাছে।’

এদিকে শিহাব শাহিন নিজেও করোনার উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।

তিনি বলেন, ‘গত ৭ তারিখ থেকে আমি জ্বরে আক্রান্ত। ধীরে ধীরে আমার স্বাদ-ঘ্রাণ শক্তি চলে যায়। করোনা টেস্ট করাইনি। তবে ধারণা করছি, করোনা পজেটিভ আমার। সেজন্যই বাসাতে আইসোলেশনে রয়েছি। গত ৯ তারিখ আমরা সর্বশেষ শুটিং করি। আজ থেকে আবার শুটিং হওয়ার কথা ছিলো। কিন্তু এখন করোনার জন্য শুটিং বন্ধ রেখেছি।’

শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া অভিনয় করছেন অপূর্ব’র বিপরীতে। এটি ভারতীয় একটি ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.