এবার প্রবাসীদের নিয়ে হিরো আলমের গান

একের পর এক গান গেয়ে সাড়া জাগাচ্ছেন আলোচিত অভিনেতা হিরো আলম। পেশাদার শিল্পী না হলেও শখের বশে একের পর এক গান গেয়ে যাচ্ছেন তিনি। গত বুধবার (২৩ ডিসেম্বর) ‘হ্যাপী নিউ ইয়ার’ শিরোনামে তার একটি গান প্রকাশিত পর এবার প্রবাসীদের নিয়ে গান গাইলেন তিনি।

এর আগে ‘বাবু খাইছো’ গান গেয়ে তুমুল বিতর্ক-সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। এ নিয়ে মামলাও হয়েছে তার নামে। তবে কিছুতেই দমে যাওয়ার পাত্র হিরো আলম নয়। ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন হিরো আলম।

ইতোমধ্যে তার হিন্দি ও ইংরেজি লিরিক্সের গানও মুক্তি পেয়েছে। এবার এলো প্রবাসীদের নিয়ে গান।

সোমবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত গানটির শিরোনাম ‘প্রবাসী’। এর সংগীতায়োজন করেছেন মোমো রহমান। গানটি ইউটিউবে প্রকাশের মাত্র সাত ঘণ্টার মধ্যে অর্ধ লাখেরও বেশি ভিউ পেয়ে গেছেন ভাইরাল যুবক হিরো আলম।

প্রবাসীদের নিয়ে গাওয়া গানটিতে কোনও রকম ভূমিকা ছাড়াই দেখা যাচ্ছে আলমকে। গানটি মুক্তির পর অনেক প্রবাসী মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সেখানে সমালোচনা থাকলেও কেউ কেউ প্রশংসা করছেন গানটির। প্রবাসীরা তাকে এগিয়ে যাওয়ার জন্যও উৎসাহও দিচ্ছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.