হাজী সেলিমের এলাকায় উচ্ছেদ অভিযান চলছে

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের সংসদীয় এলাকার অন্তর্গত বুড়িগঙ্গা নদীর তীরে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)। আজ সোমবার বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হয়েছে। আজ এ এলাকার বাবুবাজার ব্রিজসংলগ্ন এলাকা থেকে সোয়ারীঘাট পর্যন্ত নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

অভিযানে বাবুবাজার ব্রিজ থেকে সোয়ারীঘাট পর্যন্ত বেড়িবাঁধের পাশে গড়ে ওঠা স্থাপনাগুলো এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। অভিযান শুরু হলে অনেক দখলদারেরাই স্বেচ্ছায় তাদের স্থাপনা থেকে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছেন। এ অভিযানের কারণে বেড়িবাঁধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। অভিযান দেখতে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। তার সঙ্গে রয়েছেন ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলজার আলী, সহকারী পরিচালক রেজাউল করিমসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা। রেজাউল করিম জানান, অভিযান শুরুর পর বেলা সাড়ে ১২টা পর্যন্ত অন্তত ৩০টি স্থাপনা ভাঙা হয়েছে।

গতকাল রোববার শুরু হয় বিআইডব্লিউটিএর এই অভিযান। গতকাল ওয়াইজঘাট থেকে বাদামতলী এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। বাদামতলী এলাকায় হাজী সেলিমের ঘনিষ্ঠরা নদীর জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন। গতকাল ১৭০টি স্থাপনা গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। হয়। এতে বুড়িগঙ্গা তীরের অন্তত তিন একর খাস জমি উদ্ধার হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.