ফ্লোরিডা :গত ২১ শে নভেম্বর সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আ’লীগের উদ্দোগে বঙ্গঁবন্ধুর সহকর্মী সাবেক সংসদ সদস্য (সিলেট) আলতাফুর রহমান চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এবং সাবেক ডেপুটি স্পীকার কর্নেল (অব:) শওকত আলী, বঙ্গঁবন্ধু পরিবারের সদস্য শেখ রাজিয়া নাসেরের সাম্প্রতিক মৃত্যুতে ভার্চু্য়াল স্বরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।খবর বাপসনিউজ।মরহুম আলতাফুর রহমান চৌধুরী আমৃত্যু এই সঙ্গঠনের উপদেষ্টা ছিলেন। বয়বৃদ্ধ বয়সে প্রতিটি আন্দোলন-সংগ্রামে উপস্হিত থেকে দলের প্রান সম্ভার করতেন। স্বরন সভায় নেতৃবৃন্দগন এই বর্ষীয়ান নেতার দেশ ও প্রবাসের বর্নাঢ্য রাজনৈতিক জীবনালোক্ষ্য, মানব কল্যানের বিশাল গুণাবলীর বিভিন্ন দিক তুলে ধরেন। দেশ ও জাতির জন্য কর্নেল (অব:) শওকত আলীর ত্যাগ, আগরতলা মামলার বঙ্গঁবন্ধুর সহযোদ্ধ এরং সংসদে বিরল ভূমিকার জন্য তিনি স্মরনীয়। বঙ্গবন্ধু পরিবারে অতুলনীয় ভূমিকা সহ খুলনা বিভাগে আ’লীগের সম্প্রসারণে বঙ্গঁবন্ধু ভ্রাতৃবধু শেখ রাজিয়া নাসের অমর হয়ে থাকবেন। ভারচুয়াল সভায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান মিলন, জসিমউদ্দিন, ইলিয়াস ঠাকুর, আবিদ আমীর, করিমুজজামান, মো. নুর, সামসুদ তোহা, শামসুর রহমান সামু, কনক রেজা, একেএম রুমেল, ইসতিয়াক বাবু, মনিরুল ইসলাম মুনির, কাজী শাহজাহান প্রমুখ। সভার সভাপতি ছিলেন মোয়াজেম ইকবাল এবং পরিচালনায় ছিলেন ফখরুল আহসান শেলী। সাম্প্রতিক লোকান্তরিত এই নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং জাতির পিতা সহ দেশের জন্য শাহাদত বরনকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জসিমউদ্দিন ।
হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজ,আইবিএন ।

